দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার সাধারণত নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলেন না। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে এমন এক ব্যক্তিগত প্রসঙ্গে মুখ খুললেন তিনি, যা শুনে উপস্থিত দর্শকরাও অবাক!
লন্ডনে এসকেটি ওয়েলফেয়ারের তহবিল সংগ্রহের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাবা। সেখানে দর্শকদের সঙ্গে কথোপকথনের সময় হঠাৎ নিজের অতীতের প্রেমের কথা বলতে শুরু করেন তিনি।
সাবা জানান, প্রায় তিন থেকে চার বছর আগে এক সহশিল্পীর প্রেমে পড়েছিলেন তিনি। তবে এখন সেই ব্যক্তি বিবাহিত। বিষয়টি মনে হলে তার কাছেও কিছুটা অদ্ভুত লাগে বলে জানান অভিনেত্রী।
তবে এখানেই তৈরি হয়েছে রহস্য। সাবা সেই ব্যক্তির নাম প্রকাশ করেননি। শুধু জানিয়েছেন, তিনি টেলিভিশন নাটকের অভিনেতা নন, চলচ্চিত্রে অভিনয় করেন। একই সঙ্গে সাবার মনে হয়েছে, হয়ত মানুষটির চেয়ে তার অভিনয় করা চরিত্রের প্রতিই বেশি আকৃষ্ট হয়েছিলেন তিনি।
নিজের মুখেই এমন কথা বলার পর বিষয়টি নিয়ে মজা করতেও দেখা যায় সাবাকে।
তিনি বলেন, ‘আরে ধুর! আমি তো হাতে গোনা কয়েকটি সিনেমায় কাজ করেছি!’
এ সময় অনুষ্ঠানের সঞ্চালক মজা করে গুগলে সাবার সিনেমার তালিকা খুঁজে দেখার কথা বলেন। কিন্তু সাবা হেসে তাকে থামিয়ে দেন। বিষয়টি নিয়ে আর বেশি খোঁজাখুঁজি না করার অনুরোধ জানান তিনি।
সাবার এই স্বীকারোক্তির পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে কৌতূহল শেষ পর্যন্ত কে সেই চলচ্চিত্র অভিনেতা, যার প্রেমে একসময় পড়েছিলেন সাবা কামার? তবে রহস্যের উত্তর নিজেই প্রকাশ করেননি অভিনেত্রী।
কে